গুরুত্বপূর্ণ এই ভিটামিনটির অভাব জেনে নিন?



অনেক মানুষই ভিটামিন ডি এর ঘাটতিতে ভোগেন। কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলোকে চেনা খুব সহজ নয়। ভিটামিন ডি এর ঘাটতির ফলে শিশুদের রিকেট (হাড় নরম ও দুর্বল হয়ে যায়) রোগ হয় এবং বড়দের হাড় পাতলা হয়ে যায়। এছাড়াও ক্লান্তি, জয়েন্টের ব্যথা, ইমিউনিটি কমে যাওয়া, বিষণ্ণতা, ওজন বৃদ্ধি এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া ইত্যাদি সমস্যাগুলোও তৈরি হয়। এছাড়াও ভিটামিন ডি এর ঘাটতির ফলে হৃদরোগ, ডায়াবেটিস, মাল্টিপল 

স্ক্লেরোসিস এবং ক্যান্সার সৃষ্টিতেও ভূমিকা রাখে বলে প্রমাণ পাওয়া গেছে।


আপনার ভিটামিন ডি এর মাত্রা ঠিক আছে কিনা জানার জন্য আপনার চিকিৎসককে বলুন রক্ত পরীক্ষা করতে। ভিটামিন ডি এর ঘাটতির কারণগুলো হচ্ছে –
১। আপনি প্রতিদিন এসপিএফ যুক্ত লোশন ব্যবহার করেন
ভিটামিন ডি কে ‘রোদ ভিটামিন’ বলা হয়। কারণ সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে আমাদের শরীরে তৈরি হয় ভিটামিন ডি। আসলে সূর্যের আলোই ভিটামিন ডি এর প্রধান উৎস।
২। আপনি দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলেন বা আপনি নিরামিষাশী
কিছু খাদ্যে ভিটামিন ডি থাকে – দুধ, দই, পনির এবং কিছু ফলের রসে। বোস্টন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ভিটামিন ডি, স্কিন এন্ড বোন রিসার্চ ল্যাবরেটরি এর গবেষকদের মতে, খাদ্যে ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে তৈলাক্ত মাছ।
৩। আপনার ক্রন্স ডিজিজ বা আলসারেটভ কোলাইটিসের মত প্রদাহজনক পেটের রোগ আছে
বিজ্ঞানীদের মতে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করলে এ ধরণের দীর্ঘমেয়াদী রোগ নিরাময়ে সাহায্য হয়, বিশেষ করে প্রদাহ কমে।
৪। আপনি একজন প্রবীণ
বয়সবৃদ্ধির সাথে সাথে ত্বকে ভিটামিন ডি এর ঘনত্ব কমতে থাকে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত গবেষণা মতে, ৭০ বছর বয়সের মানুষের ত্বকে ভিটামিন ডি উৎপাদনের ক্ষমতা ৭৫% কমে যায় ২০ বছর বয়সের মানুষের তুলনায়। তাই আপনার যখন বয়স বৃদ্ধি পেতে থাকবে তখন আপনাকে অনেক বেশি ভিটামিন গ্রহণ করতে হবে।
৫। আপনার ওজন বেশি
ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ চর্বি কোষ একে গ্রহণ করে ফেলে। তাই আপনার যদি ওজন বেশি হয় তাহলে আপনার শরীরে চর্বি কোষের পরিমাণ বেশি থাকবে, ফলে অনেক বেশি ভিটামিন ডি শোষণ করে নিবে তারা। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এর এক গবেষণায় নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, ভিটামিন ডি এর ঘাটতি স্থূলতার সাথে সম্পর্কিত।
৬। নির্দিষ্ট কিছু ঔষধের কারণে
ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সাময়িকীর প্রতিবেদন মতে, গ্লুকোকর্টিকয়েড জাতীয় ঔষধ ভিটামিন ডি এর শোষণে হস্তক্ষেপ করে।
৭। অস্টিওপোরোসিস
আপনার পরিবারে অস্টিওপোরোসিস হওয়ার ইতিহাস আছে। এর ফলে হাড় ক্ষয় হয়ে যায় এবং তা পূরণ হয়না।
মায়ো ক্লিনিকের মতে, ১৮ এবং তার বেশি বয়সের মানুষদের ৬০০ ইন্টারন্যাশনাল ইউনিটস (আইইউএস) ভিটামন ডি গ্রহণ করা উচিৎ। বেশীর ভাগ মাল্টিভিটামিনেই ভিটামিন ডি থাকে। তবে চিকিৎসকের পরামর্শ নেয়া ছাড়া কখনোই উচ্চমাত্রার ভিটামিন ডি গ্রহণ করা উচিৎ নয়।