সিল্কের ওপর সোনার হরফে সম্পূর্ণ কোরআন শরীফ লিখে ইতিহাস সৃষ্টি করলেন এই নারী
পৃথিবীর সবচেয়ে পুরনো পবিত্র কোরআন শরীফ নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর। ২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়। এ নিয়ে তখন হৈ চৈ পড়ে যায়। এবার আরও একবার খবরের শিরোনামে কোরআন।
কোরাআনকে সম্পূর্ণ ‘নতুন’ ভাবে লিখে ফেলে ইতিহাস সৃষ্টি করে ফেললেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে। ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের উপর সোনা এবং রুপো দিয়ে কোরআন লিখেছেন তিনি। সম্পূর্ণ কোরআন লিখতে তুনজালে মেমেদজাদের সময় লেগেছে প্রায় তিন বছর।
সিল্কের উপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরাআনের হরফ লেখা হয়েছে সোনা এবং রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। কোরাআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে উৎকর্ষ ইসলামীয় শিল্পকলা।
তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে কোরানের প্রথম সংস্করণ।
মেমেদজাদে জানান, ‘সিল্ক দিয়ে তৈরি কোরান কোনও ধর্মীয় আঘাত আনেনি। কোরানেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।